1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১৭১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১৭১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৬০ বার

শামীমুর রহমান, বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম:
গত ২৪ ঘণ্টায় ৫৯৯টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৭১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪০৬ জন।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ২৩৫টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়। চবি ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের, চমেক ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের এবং সিভাসু ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলানিউজ
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা করা না হলেও কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে একদিনে ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকার ৭৯ জন এবং বিভিন্ন উপজেলার ৯২ জন।
এই দিন মৃত্যু হয়েছে ৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net