1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে হামলায় আহত আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, ফের প্রতিপক্ষের শতাধিক বাড়ীঘর ভাংচুর লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ঝিনাইদহে হামলায় আহত আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, ফের প্রতিপক্ষের শতাধিক বাড়ীঘর ভাংচুর লুটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৯৫ বার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম (৪০) মারা গেছে। রোববার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা গেছেন। এ নিয়ে মারা গেল ২ জন। নিহত নুর ইসলাম ওই গ্রামের রিয়াজুল বিশ^াসের ছেলে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে গত বৃহষ্পতিবার বিকালে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের লোকজন। সেখান থেকে আহত আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন সে মারা যায়। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বিকেলে সেও মারা যায়।
এদিকে মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ভাংচুর ও লুটপাট। সাবেক চেয়ারম্যান ফরিদের নেতৃত্বে শত শত নারী পুরুষ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা গরু, ছাগল, আসবাবপত্র, ধান-চাল লুট করে নিয়ে গেছে। ওই গ্রামসহ আশপাশের গ্রাম থেকে লোক এসে এ ভাংচুর চালায়।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তারপর থেকে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে আলাপ শেখ নিহতের ঘটনায় শুক্রবার রাতে আলাপ শেখের ভাই গোলাপ শেখ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও ১০ জন অজ্ঞাত নামা ব্যক্তির নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net