1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে রক্তদান কর্মসূচিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নির্দেশে ছাত্রলীগ এর অংশগ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

টঙ্গীতে রক্তদান কর্মসূচিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নির্দেশে ছাত্রলীগ এর অংশগ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩১৪ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি :
টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গতকাল রবিবার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি মিসেস ফরিদা আহসানের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ খাদিজা রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্বমো: জাহিদ আহসান রাসেল। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী কাউসার সরকার, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহজ¦ আমান উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার, নোয়াগাঁও ক্রীড়া চক্রের সাধারণ সম্পদক যুবলীগ নেতা সোহেল রানা, আমির হামজা, হাজী মো: শাহ আলম, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিপ্লব সর্দার, কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অডিনেটর শেখ মো: ফয়সাল, ডা: হুমায়ুন কবির, সায়মা আক্তার, রিয়াজ আহমেদ, রনি মোল্লা, ইসরাত রোকেয়া মিতু, সানজিদা আক্তার তামান্না প্রমুখ।এসময়৪৫ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি প্রার্থী নুর রহমান, এলেক্স, সাগর, রানা, হাবীব ও রবিন রক্ত দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এর নির্দেশ পালন করেন।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল বলেন, দেশ যখন করোনা ভাইরাসের কারণে লকডাউনে সাধারণ মানুষ হোমকোয়ারেন্টেনে আছে। নিম্ন আয়ের মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। এমন সময় সাধারণ মানুষের রক্ত শূন্যতা দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে রক্তের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যগাত ঘটছে। ঠিক সেই মুহুর্তে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় টঙ্গী থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। এখান থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন পাঁচ শত’ ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হবে। একদিনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ক্যাম্প করা সত্ত্বেও তা বৃদ্ধি করে দুই দিন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net