1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় গাউসিয়া কমিটিকে সুরক্ষা সামগ্রী প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

পটিয়ায় গাউসিয়া কমিটিকে সুরক্ষা সামগ্রী প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৯০ বার

গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির দাফন কাফন কাজ পরিচালনার করার জন্য পটিয়া পৌরসভা গাউসিয়া কমিটিকে সুরক্ষা সামগ্রী দিয়েছেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম।

পটিয়া পৌরসভা গাউসিয়া কমিটির কার্যালয়ে সোমবার ( ৮ জুন) বিকেলে নেতৃবৃন্দদের হাতে বিএনপির নেতা তৌহিদের পক্ষে থেকে সুরক্ষা সামগ্রী তুলে দেন তৌহিদের ভাই গফুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা গাউসিয়া কমিটির সভাপতি আবু তাহের মোজাহেদী, সচিব মাওলানা মুহাম্মদ ইছহাক, সিরাজুল ইসলাম, শাওন কবির। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল, ৩২টি গ্লাভস, ৩২টি গাম বোর্ড, ১৬টি কেএন৯৫ মাস্ক, ১৬টি পিপিই ও ১৬টি চশমা।

পৌরসভা গাউসিয়া কমিটির সভাপতি আবু তাহের মোজাহেদী বলেন, করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন কাফনের কাজ সম্পন্ন করে যাচ্ছে পটিয়া পৌরসভা গাউসিয়া কমিটি । আমাদের দাফন কাজ চলমান থাকবে। সুরক্ষা সামগ্রী দেয়ায় বিএনপি নেতা তৌহিদুল আলমকে ধন্যবাদ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net