1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লায়ন আলহাজ্ব কামাল উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

লায়ন আলহাজ্ব কামাল উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩১১ বার

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক লায়ন আলহাজ্ব কামাল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।লায়ন আলহাজ্ব কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।
এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক লায়ন আলহাজ্ব কামাল উদ্দিন সাহেবের মৃত্যুতে তাঁর পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম)’র নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম লায়ন আলহাজ্ব কামাল উদ্দিন চট্টগ্রাম রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত নিবেদিতপ্রান ছিলেন।এছাড়া ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর সাহসি প্রদক্ষেপ ও অংশগ্রহন ছিল প্রসংশনীয়। তাঁর এই মৃত্যুতে চট্টগ্রামবাসি ও সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন মরহুম লায়ন আলহাজ্ব কামাল উদ্দিন সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ,আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net