1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সবার আগে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী-পঞ্চাশোর্ধ্বরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

সবার আগে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী-পঞ্চাশোর্ধ্বরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৫০৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সবার আগে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী-পঞ্চাশোর্ধ্বরা
করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন উদ্ভাবিত হলে প্রাধান্য অনুসারে সবার আগে তা ফ্রন্টলাইনে থাকা স্বাস্থ্যকর্মী, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি ও আগে থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘‌স্বাস্থ্যকর্মী ও ঝুঁকিতে থাকা রোগীদের পর জরুরি বিবেচনায় অন্যদের ভ্যাকসিন দেওয়া হবে। তালিকায় কারা থাকবেন আরও বিস্তৃত পরিসরে গবেষণার মাধ্যমে ক্রমে ক্রমে তা নির্ধারণ করা হবে। আমরা ভ্যাকসিনের সবচেয়ে কার্যকর ব্যবহার করতে চাই।

করোনার সম্ভাব্য যেসব ভ্যাকসিনের সাফল্য নিয়ে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি উচ্চকিত এরমধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্প রয়েছে সবার ওপরে। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে ভ্যাকসিনটি বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, স্বাস্থ্য ও সমাজসেবা কর্মীদের সবার আগে ভ্যাকসিন দেওয়া হবে কেননা তারা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে মহামারি মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। এছাড়া তাদের মাধ্যমে ঝুঁকিতে থাকা অন্য রোগীরাও করোনায় সংক্রমিত হতে পারে তাই তাদের ভ্যাকসিন দেওয়া সবচেয়ে জরুরি।

দেশটির ভ্যাকসিন ও রোগ প্রতিরোধ সংক্রান্ত যৌথ কমিটি জানিয়েছে, মৃত্যুঝুঁকির মাত্রা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে। দেশটির করোনা মহামারির গতিপ্রকৃতি সংক্রান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে প্রতিনিয়ত তথ্য হালনাগাদ করা হচ্ছে।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৩ লাখেরও বেশি মানুষের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েচে। আক্রান্তদের মধ্যে ৪২ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। তবে সংশ্লিষ্টদের দাবি, দেশটিতে করোনা আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net