1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক আবদুল মোনায়েম খানের মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাবের শোক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

সাংবাদিক আবদুল মোনায়েম খানের মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাবের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৪৭ বার

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া প্রেসক্লাব কর্মকর্তাবৃন্দ। বিবৃতিতে কর্মকর্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

গভীর শোক জ্ঞাপন করে বিবৃতিদাতারা হলেন চকরিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী, উপদেষ্টা প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এস.এম সিরাজুল হক, আজীবন দাতা সদস্য রতন কুমার সুশীল, মোহাম্মদ জাকারিয়া, আহমদ রেজা, আলহাজ্ব মোজাম্মেল হক ও আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সহ-সভাপতি এম. রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস.এম হান্নান শাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহেদ, ক্রীড়া সম্পাদক অলি উল্লাহ রনি, দপ্তর সম্পাদক নুরুদ্দোজা জনি, নির্বাহী সদস্য মুহাম্মদ আবদুল মতিন, সিনিয়র সাংবাদিক যথাক্রমে বশির আল মামুন, এম. মোস্তফা কামাল, জামাল হোসেন, এম. আলী হোসেন, শাহজালাল শাহেদ, নির্বাহী সদস্য ফেরদৌস ওয়াহিদ ও সাঈদী আকবর ফয়সাল, সদস্য আবদুল করিম বিটু, আবুল মনছুর মোঃ মহসিন, রিদুয়ানুল হক ও আল জাবের প্রমুখ।

উল্লেখ্য, রোববার ৭ জুন দুপুর আড়াইটার দিকে ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net