ঢাকা   ০৯:২৯:২৮ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সীতাকুণ্ডে মহাসড়কে সিএনজির ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ১, গুরুতর আহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৩৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের ফকিরহাটে সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার ৯ জুন দুপুর তিনটার সময় পৌরসভাধীন ফকিরহাট মাজার সংলগ্ন চট্টগ্রাম ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, সীতাকুণ্ড বাজার মুখি সিএনজি অটোরিক্সা’ও উত্তর দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিক্সাটি। এ সময় দাঁড়িয়ে থাকা অন্য একটি কাভার্ড ভ্যানকেও ধাক্কা দেয় ড্রাম ট্রাকটি।
দুর্ঘটনাস্থলে সিএনজিতে থাকা এক যাত্রীর মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এছাড়া গুরুতর আহত সিএনজি চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সিএনজি এবং ড্রাম ট্রাক সহ অন্য একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি