1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবার হজে এক হাজারেরও কম লোক অংশ নেবেন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

এবার হজে এক হাজারেরও কম লোক অংশ নেবেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪০৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মহামারি করোনা ভাইরাসের কারণে এবার হজে এক হাজারেরও কম লোক অংশ নেবেন বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেনকে টেলিফোনে তিনি এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২২ জুন) সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেনকে টেলিফোন করেন। এ সময় করোনা ভাইরাসের কারণে ঐতিহ্যগত হজ বাতিলের বিষয়ে অবহিত করেন। এবার হজে এক হাজারেরও কম লোক (দেশি- বিদেশি) অংশ নেবেন বলেও জানান সৌদির মন্ত্রী। পরে ড. মোমেন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

এবার সৌদি আরবে যারা অবস্থান করছেন, শুধু তারাই হজ করার সুযোগ পাবেন। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার সৌদি আরবের হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

ঘোষণায় বলা হয়, শুধু সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিক এবং সৌদি নাগরিকরা এবারের হজ পালন করতে পারবেন। অন্য কোনো দেশ থেকে কেউ এবার হজ করতে আসতে পারবেন না। করোনা মহামারির জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

গতবছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ করেছিলেন। কিন্তু এবার বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বিস্তারের ব্যাপকতায় হজের পরিসর সীমিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net