1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে জ্বর নিয়ে ছাত্রীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে জ্বর নিয়ে ছাত্রীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৮১ বার

কক্সবাজার প্রতিনিধি:
গায়ে জ্বর নিয়ে কক্সবাজার শহরে টুম্পা নামের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

টুম্পা কক্সবাজার শহরের টেকপাড়াস্থ হাঙ্গরপাড়ার জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় হলি চাইল্ড স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির ১ ঘন্টার মাথায় সোমবার (২২ জুন) ভোরে মারা যায় ওই ছাত্রী।

টুম্পার খালাত ভাই সাইফুল ইসলাম জানান, টুম্পার ২ দিন আগে থেকে গায়ে সামান্য জ্বর ছিল। সোমবার ভোর রাতে হঠাৎ হাত-পা ঠান্ডা হয়ে আসলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

সেখানে প্রথমে বেশ কিছুক্ষন ফেলে রাখলেও পরে জরুরী বিভাগ থেকে ২টি স্যালাইন দিয়ে উপরে ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে ভর্তির কিছুক্ষণ পরেই টুম্পা বলে তার গলা ব্যাথা করছে এবং দমবন্ধ হয়ে আসছে এভাবে ছফফট করতে করতেই সে মারা যায়।

এদিকে হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে-টুম্পার পালস লেভেল প্রথমে কম ছিল পরে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়ার পর সেটা বাড়লে ওয়ার্ডে রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তবে ঠিক কি কারনে শিশুটির মৃত্যু হয়েছে তা এখনো বুঝতে পারছি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net