1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার, দ্রুত বিচারের ব্যবস্থা করছে সরকার আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার

বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

চট্টগ্রাম ফটিকছড়ি উত্তর উপজেলার ১ নং বাগান বাজার ইউনিয়নের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে স্থানীয় জনমনে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন বিএনপির নেতা নিজাম উদ্দিন। তিনি তাঁর কর্মের মাধ্যমে স্থানীয় জনগণের ভালোবাসা, সমর্থন ও সার্বিক দোয়া নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এলাকার উন্নয়নে।

তিনি আরো বলেন ১ নং বাগান বাজার ইউনিয়নের ১ ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত ও সম্মৃদ্ধ আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

তিনি জানান, “নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে ওয়ার্ডবাসীদের সঙ্গে নিয়ে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলবো। যুবসমাজকে মাদকের ধ্বংসাত্মক ছোবল থেকে রক্ষা করে তাদের শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো। শুধু আইন তৈরি ও আইনের প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। সামাজিক আন্দোলন ও সামাজিক সচেতনতাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে, বলে তিনি মন্তব্য করেন।

 

যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে এই মেম্বার প্রার্থী জানান, এই ওয়ার্ডের রাস্তা ঘাট,কালভার্ট গুলো সংস্কার হয়নি। ইতি মধ্যে আমি এলাকার দীর্ঘদিনের অবহেলিত ও জীর্ণ-শীর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কার করে টেকসই যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবং এলাকার অনেক রাস্তা সংস্কার করে জনগণের পাশাপাশি যান চলাচলের অনুপযোগী করেছি।

 

নিজাম উদ্দিন বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল আন্দোলন সংগ্রাম তথা ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভাবে যুক্ত ছিলাম। দলের সক্রিয় কর্মী হিসাবে ফটিকছড়ি উত্তর উপজেলার ১ নং বাগান বাজার ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন দিবেন এইটা আমার বিশ্বাস।

মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন আরো জানান,আমি মেম্বার নির্বাচিত হলে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ওয়ার্ড পরিচালনা, তরুণদের আত্মকর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, কমিউনিটি সেন্টার, ডিজিটাল লাইব্রেরি, একটি পরিচ্ছন্ন মডেেল ওয়ার্ড গড়ে তুলতে চাই। এবং পাশাপাশি নারী শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজের অবহেলিত, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে থেকে সার্বিক কল্যাণ নিশ্চিতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার করেন।

 

স্থানীয়দের ভাষ্যমতে, “মেম্বর প্রার্থী নিজাম উদ্দিন বিএনপির রাজনীতিতে মাঠ থেকে উঠে আসা সৎ, সাহসী, জনদরদী এক নেতা। তিনি ১ নং বাগান বাজার ইউনিয়ন বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক। বিএনপির রাজনীতি করায় তার উপরে অনেক নির্যাতন হয়েছে। কখনওর এলাকা ছেড়ে যাননি তাই এলাকায় উন্নয়নে নিজাম উদ্দিনকে আমরা এলাকাবাসী মেম্বার হিসাবে দেখতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net