1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলেন ২ শতাধিক দোকান কর্মচারী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলেন ২ শতাধিক দোকান কর্মচারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৮৪ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
অসহায়ভাবে দিনযাপন করা কিশোরগঞ্জের ২২০ জন দোকান কর্মচারীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রত্যেক দোকান কর্মচারীকে তার পরিবারের জন্য ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি ও একটি মাস্ক দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হস্তান্তর করেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিপি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম ছাড়াও কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত, জেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক খোকন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে কর্মহীন হয়ে যাওয়া বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের সদস্যদের মধ্যে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুন) কিশোরগঞ্জের ২২০ জন দোকান কর্মচারীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. উবায়দুর রহমান সাহেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net