1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘কেন্দ্রীয় কারাগার এখন করোনামুক্ত’ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘কেন্দ্রীয় কারাগার এখন করোনামুক্ত’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩১২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) করোনা শুরুর দিকে বেশ কয়েকজন কারারক্ষী আক্রান্ত হয়েছিল। এখন তারা সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করেছেন। কেন্দ্রীয় কারাগার এখন করোনামুক্ত।

সোমবার (২২ জনু) সন্ধ্যায় এ বিষয়ে কথা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তিনি গণমাধ্যমে বলেন, শুরুর দিকে কেরানীগঞ্জ কারাগারে ২৪ জন কারারক্ষী কারোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা বাইরে হাসপাতালে ভর্তি থাকা আসামির ডিউটিতে কর্মরত ছিলেন। সেসব কারারক্ষীরা পুরান ঢাকার কারাগারের পাশে কোয়ার্টারে থাকতেন। এই ২৪ জন কারারক্ষী একদম সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করেছেন। এই ২৪ জনের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, দেশে করোনার শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে কারাগার লকডাউন করা হয়। যেমন বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা, স্বাস্থ্য সুরক্ষার জন্য কারাগারের ভেতরে সার্বক্ষণিক জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই সতর্ক অবস্থায় কাজ করা। এসব কারণেই কারাগারের ভেতরে কারারক্ষী ও বন্দি কেউ করোনায় আক্রান্ত হয়নি।

নতুন আসামিরা যারা কারাগারে আসছে তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে একটি শৃঙ্খলা মধ্যে আনা হয়েছে। নতুন আসামিরা কারাগারে প্রবেশ সময় তাদের জ্বর মাপা হচ্ছে এবং জীবাণুনাশক দিয়ে তাদের হাত-পা জীবাণুমুক্ত করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তাদের একটি রুমে ১৪ দিন রাখা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, মূলত কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে করোনা শুরু থেকে এখানে কেউ করোনা আক্রান্ত হয়নি। কারণ শুরু থেকেই আমরা স্বাস্থ্যবিধি মেনে কারাগার লকডাউন এর মধ্যে এনেছিলাম। এই কারণে আল্লাহর রহমতে এখনো আমরা করোনা মুক্ত আছি। তবে বন্দিদের সঙ্গে স্বজনদের নিয়ম অনুযায়ী টেলিফোনে যোগাযোগ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net