1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত্র ৯, মোট আক্রান্ত ১৮৭ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন 

চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত্র ৯, মোট আক্রান্ত ১৮৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৬৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন ৯ জনসহ উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ৫৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার করোনা পজেটিভ শনাক্তরা হলেন: আলকরার ইউনিয়নের কুলাসার গ্রামের মোবারক হোসেন (৫৮), আলকরা গ্রামের ইকবাল আহমেদ (৩৫), মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মজিবুর রহমান (৪৮), পৌরসভার লক্ষীপুরের মজিবুল হক (২৯), ওষুধ কোম্পানী এসকেএফের রিপ্রেজেন্টেটিভ মেহেদী হাসান (৩৫)। গত ১১ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া নতুন আক্রান্ত আরও কয়েকজন হলেন: বাতিসা ইউনিয়নের কালিকাপুরের মো. এনাম (৩৫), পৌরসভার শ্রীপুরের রওশন আরা (৪১), সোনাকাটিয়া গ্রামের ফিরোজা বেগম (৫০), পাঁচরা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪৫)। ১৪ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net