ঢাকা   ০৩:৩৮:১১ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

ডিআরইউতে চালু হচ্ছে টেলিমেডিসিন সেবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৮১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে বৈশ্বিক স্বাস্থ্য দুর্যোগ বিবেচনা নিয়ে সংগঠনের সদস্য ও পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

এ কার্যক্রমে সহযোগিতা করছে বেষ্ট এইড। শনিবার (১৩ জুন) বেলা ১১টায় এ বিষয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে ডিআরইউ।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

চুক্তি অনুযায়ী সদস্য ও পরিবার টেলিকনফারেনস, ভিডিও কনফারেনসের মাধ্যমে বিনামূল্যে যে কোন স্বাস্থ্য সমস্যা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন।

প্রয়োজনে নির্ধারিত ফি দিয়ে ডাক্তারকে বাসায় কল করা যাবে। এছাড়া, বাসায় থেকে সাশ্রয়ী রেটে শরীরের বিভিন্ন পরীক্ষা করানো যাবে।

শুক্রবার (১২ জুন) রাতে ডিআরইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি