1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিন সন্তানের মা হলেন সোনিয়া - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল কুমিল্লা সিটি স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত 

তিন সন্তানের মা হলেন সোনিয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৩০ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় এক দম্পতির ঘর আলো করে একসাথে জন্ম নিয়েছে তিন শিশু। শুক্রবার রাত নয়টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ সর্দার বাড়ির (বর্তমানে হাজী বাড়ি) মো. জুয়েল মিয়া ও সোনিয়া আক্তার দম্পতির এই তিন শিশুর জন্ম হয়।

তাদের মধ্যে দুই জন ছেলে ও একজন মেয়ে। শিশুর পিতা মো. জুয়েল মিয়া জানায়, গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত নয়টায় তাদের জন্ম হয়। প্রথম শিশুটি নরমাল ডেলিভারি হলেও জটিলতার কারণে অন্য দুটি শিশু অস্ত্রোপচারের মাধ্যমে হয়। সদ্য জন্ম নেওয়া তিনটি শিশুই সুস্থ আছে বলেও জানান তিনি।

রক্ত দিতে যাওয়া মো. শ্যামল বলেন, জীবনে এই প্রথমবার রক্ত দিলাম। একসাথে তিন শিশুর জন্ম নিজ চোখে প্রথমবার দেখলাম। রক্ত দিতে যাওয়া মো. মেহেদীও তার আনন্দের অনুভূতি জানায়। শিশুদের পিতা জুয়েল মিয়া তার সদ্য ভূমিষ্ঠ তিন সন্তান ও স্ত্রী সুস্থ আছে বলে জানান। তিন সন্তানের বাবা-মা’ সন্তানদের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net