ঢাকা   ০৩:৫৩:৫৯ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

দোকান ভাড়া মওকুফ করলো ‘সাত রং জেন্টস পার্লার’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩৮৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাফরুল আলম : চলমান করোনা ভাইরাসের তান্ডবে যেখানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো চরম বিপর্যয়ে দিন কাটাচ্ছে। যে কোন সময় প্রতিষ্ঠান বন্ধ হবার আশঙ্কায় সময় গুণছে। সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা বেহাল দশায়। করোনার এই প্রাদুর্ভাবে ব্যবসা টিকিয়ে রাখতেই তারা হিমশিম খাচ্ছে। চরম এই সংকটে অনেক দোকান মালিকই ভাড়া কমিয়ে কিংবা মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এমনি দুঃসময়ে এই দুর্দিনে দোকান ভাড়া চার তৃতীয়াংশ মওকুফের ঘোষণা দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন দোকান মালিক দুই সহোদর সাব্বির ও তানভির।

বৃহস্পতিবার “সাত রং জেন্টস পার্লার” এর সাতটি শাখার মাঝে বুয়েট কাঁচাবাজারে শাখার দোকান মালিক করোনা মহামারির প্রথম হতে শেষ পর্যন্ত দোকান ভাড়া চার তৃতীয়াংশ মওকুফের ঘোষণা দিয়েছেন। অর্থৎ বিশ হাজার টাকা ভাড়ার পরিবর্তে পাঁচ হাজার টাকা ভাড়া নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এমন মানবতার জন্য সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ হতে মো. নজরুল ইসলাম খন্দকার সাত রং জেন্টস পার্লার এর স্বত্বাধিকারী দোকান মালিক মো. সাব্বির ও তানভিরকে ধন্যবাদ জানান। তিনি আহ্বান করেন, এমন মানবিকতা যেন অন্য সব দোকান মালিকও দেখান এবং ব্যবসায়ীদের স্বার্থে এগিয়ে আসেন। মহামারির চরম বিপদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি