ঢাকা   ০৯:০৫:৩৫ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

নাঙ্গলকোট-লাকসাম সড়কের চড়বাড়ীয়া সড়ক পানির নিচে, রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৮৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিনিধিঃ
রাস্তা নির্মাণের ৩ মাস না যেতেই সামান্য বৃষ্টি হলেই হাটু পরিমান পানি হয়ে যায় নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার থেকে লাকসাম যাওয়ার একমাত্র রাস্তা। চড়বাড়ীয়া চৌরাস্তা নামক রোড যেন এক মরনফাঁদে পরিনত হয়েছে। এই রোড দিয়ে উপজেলার হেসাখাল ইউনিয়নে শত শত মানুষ পাশ্ববর্তী উপজেলা লাকসাম যাতায়াত করে থাকেন। ফলে মানুষকে এক অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। জমে থাকা পানিতে গাড়ি আটকে নষ্ট হচ্ছে যানবাহন। যার কারনে মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুনি হেসাখাল রোড থেকে চড়বাড়ীয়া চৌরাস্তা পর্যন্ত বড় বড় গর্ত, খানা খন্দে একাকার হয়ে পড়েছে। রাস্তার পাশে পানি নিষ্কাশনের ব্যবস্হা না থাকার কারনে পানি জমে থাকে।
তবে এলাকাবাসীর অভিযোগ, স্হানীয় সরকার বিভাগের এই প্রকল্পটিতে রাস্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যপক অনিয়ম করেছে। শুরুতে রাস্তাটিতে নিম্নমানের ইটের সুঁড়কি ব্যবহার করা হয়েছে বলে স্হানীয় সূত্রে জানা যায়। এই বিষয়ে ইউপি সদস্য ইউনূছ ফরহাদ বলেন, যখন রাস্তার কাজ চলছিল তখন আমি উপজেলায় এলজিইডি অফিসে জানিয়েও কোন সুরাহ পায় নাই।
এসময় হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহাম্মদ বলেন, দেখা যাচ্ছে রাস্তাটিতে নিম্নমানের কাজ হয়েছে, আমি দেখে, যোগাযোগ করে পুনরায় রাস্তা মেরামতের জন্য আবেদন করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি