1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে তরুণীকে গণধর্ষণের পর হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

নাঙ্গলকোটে তরুণীকে গণধর্ষণের পর হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৫২ বার

জামাল উদ্দিন স্বপন: কুমিল্লার নাঙ্গলকোটে রাবেয়া আক্তার (২০) নামে এক তরুণীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।রোববার উপজেলার মাদ্রা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। রাবেয়া ওই গ্রামের আলী মিয়ার মেয়ে। নাঙ্গলকোট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।

এ বিষয়ে নিহতের নানী জমিলা খাতুন (৭০) বলেন, রোববার সকালে তার মেয়ে জাহানারা বেগম মাদ্রা বাজার যায়। এ সময় মোরটসাইকেলে করে তিনজন লোক তাদের বাড়িতে আসে। তিনি বলেন, আমি মনে করেছি তারা ব্যাংকের লোক।
নিহতের মা জাহানারা বেগম বলেন, রোববার সকাল ১১ টার দিকে আমি বাজার থেকে বাড়িতে আসি৷ মাকে জিজ্ঞাসা করি রাবেয়ার কথা। মা বলে, তিনজন লোক বাড়িতে আসছে তাদের সাথে কথা বলতেছে। তুমি ঘরে গিয়ে দেখো। সঙ্গ সঙ্গে আমি ঘরে গিয়ে দেখি আমার মেয়ের নিথর দেহ মাটিতে পড়ে আছে। তিনি আরও বলেন, তার মেয়ের সাথে একই গ্রামের আবুল কালাম ও তার ভাই লিটনের সাথে বিরোধ ছিল। তারা বিভিন্ন সময় তার মেয়েকে হত্যার হুমকিও দিয়েছে। যা নিয়ে এলাকায় সালিশ হয়। এ ঘটনা তারাও করতে পারে অভিযোগ করেন জাহানারা।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net