1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে এস এস সি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৬৫ জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

মাগুরার শ্রীপুরে এস এস সি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৬৫ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৮৭ বার

মোঃসাইফুল্লাহ / মাগুরার শ্রীপুরে এস.এস.সি. ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। উপজেলায় গড় পাশের হার এস. এস. সি. তে ৮৭. ১৭ ভাগ, দাখিল পরীক্ষায় গড় পাশের হার ৭২ ও কারিগরি শাখায় গড় পাশের হার ৫৩.০৯। উপজেলায় এস.এস.সি.তে ৬২ জন, কারাগরি শাখা থেকে ০৩জন জিপিএ-৫ পেয়েছে। শ্রীপুর সরকারি এম. সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮জন, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১জন, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় থেকে ০৭ জন ও চৌগাছি মাধ্যমিক বিদ্যালয় থেকে ০৪ জন জিপিএ-৫ পেয়েছে।

শ্রীপুর উপজেলায় এবছর এস.এস.সিতে ৩১টি স্কুল থেকে ১৮০০ পরীক্ষার্থী অংশগ্রহন করে , এদের মধ্যে পাশ করেছে ১৫৬৯ জন। দাখিল পরীক্ষায় ১১টি মাদ্রাসা থেকে ১৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এদের মধ্যে ১৩৬ জন পাশ করেছে। অপরদিকে কারিগরি শাখা থেকে ৫টি স্কুল থেকে ৩৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এদের মধ্যে পাশ করেছে২০৬ জন।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তারিকুল আলম জানান – যশোর বোর্ডের গড় পাশের হারের সাথে আমাদের উপজেলার গড় পাশের হার সামন্জস্যপূর্ণ। মানগত ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে সমন্বয়ের মাধমে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কাজ করে যাচ্ছে।
এছাড়া সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সুলতান আলী জানান – গতবারের তুলনায় এবারের ফলাফল অনেকটা ভালো। আগামীতে আরও ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net