1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ত্রাণ দেয়ার নামে প্রতারণা : আটক ৩জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

লালমনিরহাটে ত্রাণ দেয়ার নামে প্রতারণা : আটক ৩জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৮১ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় করোনায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণের নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ৩জন যুবককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট টাওয়ার মার্কেট থেকে তাদের আটক করে কালীগঞ্জ থানা পুলিশে দেয় স্থানীয় জনতা।

আটককৃতরা হলোঃ আব্দুর রাজ্জাক, ওলিয়ার রহমান ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি পাশ্ববর্তী নীলফামারী জেলায়। এছাড়া ওই প্রতারক চক্রের সাথে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৩জন ব্যক্তি জড়িত বলে জানা গেছে।

জানা গেছে, আটককৃত ওই ৩ যুবক চাপারহাটের টাওয়ার মার্কেটে ঘর ভাড়া নিয়ে করোনা ভাইরাসে অসহায় মানুষকে ত্রাণ দেওয়ার নামে প্রতিজনের নিকট হতে ব্যাংক হিসাব নম্বর খোলার কথা বলে ৫শত করে টাকা আদায় করে। তাদের কাজকর্মে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করে কালীগঞ্জ থানা পুলিশে দেয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net