1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাহজালাল বিমানবন্দরে নির্মাণ প্রকল্পের ৩১ কর্মী করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

শাহজালাল বিমানবন্দরে নির্মাণ প্রকল্পের ৩১ কর্মী করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩১১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৩১ নির্মাণকর্মীর স্বাস্থ্য পরীক্ষার পর শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন কাজে যোগ দেওয়ার আগে নির্মাণ প্রকল্প কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রকল্প সংশ্নিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মো. মফিদুর রহমান বলেন, ‘এরই মধ্যে করোনা আক্রান্ত ৩১ কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

বেবিচকের প্রধান প্রকৌশলী মো. আবদুল মালেক জানান, করোনা প্রাদুর্ভাবের মধ্যেই সাস্থ্যবিধি মেনেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এগিয়ে চলছে। সাড়ে তিন বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

আবদুল মালেক আরও জানান, বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প অন্যতম। প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ টার্মিনালে বিশ্বমানের সব সুবিধা থাকছে।

তৃতীয় র্টামিনালের প্রকল্প পরিচালক মাকসুদুর রহমান জানান, এ পর্যন্ত ৩১ জন র্নিমাণশ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net