ঢাকা   ০২:৪০:৫২ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

শিক্ষা-খাদ্য-দারিদ্র সংকটরোধে সরকারী পদক্ষেপের দাবীতে আবারো অনশনে নতুনধারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৫২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক : চলমান শিক্ষা-খাদ্য-দারিদ্র সংকট কাটাতে সরকারের উদ্যোগ গ্রহণের দাবীতে আবারো অনশনের প্রস্ততি নিচ্ছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। শুক্রবার (২৭ জুন) সকাল ১০ টায় তোপখানা রোডস্থ দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

তিনি বলেন, নির্মম মহামারি করোনা পরিস্থিতিতে সরকার সাধারণ মানুষের জন্য নিরন্নতা-বেকারত্ব-বাড়ি ছাড়া-হতাশা ব্যতিত আর কিছুই দিতে পারেনি। তার উপর আবার অনিশ্চিত শিক্ষার্থীদের ভবিষ্যৎ। এমতাবস্থায় স্বাস্থ্য-খাদ্য-ত্রাণ-সমাজকল্যাণ ও স্বরাষ্ট্র সহ অধিকাংশ মন্ত্রণালয়েই চলছে দুর্নীতির মহাউৎসব। বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এখনই কঠোর পদক্ষেপ নেয়ার দাবী জানাচ্ছি। মোমেন মেহেদি অারও বলেন, একই সাথে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া সমস্যার সমাধান না করায় চলমান শিক্ষা-খাদ্য-দারিদ্র সংকট কাটাতে সরকারের উদ্যোগ গ্রহণের দাবীতে আবারো অনশনে যাবো।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এ সময় সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করেন নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা এ্যাড. নূরনবী পাটোয়ারী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি