ঢাকা   ০১:৩২:২১ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

শিক্ষার্থীদের বাসা ভাড়া মওকুফ করুন – জাগপা ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৩৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বর্তমান সঙ্কটজনক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের বাসা ভাড়া মওকুফের দাবি জানিয়েছে জাগপা ছাত্রলীগ।
আজ বুধবার জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান ফারুকী, জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগর সভাপতি ফয়সাল অরণ্য ও সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

নেত্রিবৃন্দ বলেন, ঢাকা শহরে পড়াশোনার তাগিদে আসা প্রায় ৬০ শতাংশ ছাত্রকে বাসা ভাড়া নিয়ে মেস পদ্ধতিতে থাকতে হয়। শিক্ষার্থীরা টিউশন, কোচিং বা পার্ট টাইম চাকরির আয় দিয়েই কোনরকমে বাসা ভাড়াসহ নিজেদের পড়াশোনার খরচ চালায়। অভিভাবকদের আয় বন্ধ হওয়ায় অনেক গরিব ছাত্র-ছাত্রী তাদের বাসা ভাড়া পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না। করোনায় সাধারণ ছুটি ও লকডাউনের কারণে শিক্ষার্থীদের আয়-উপার্জনের সব পথ বন্ধ হয়ে গেছে। জাগপা ছাত্রলীগ নেত্রিবৃন্দ মানবিক বিবেচনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সকলকে শিক্ষার্থীদের বাসা ভাড়া মওকুফের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি