1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৪ দলের মুখপাত্র ঠিক করবেন প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

১৪ দলের মুখপাত্র ঠিক করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৪৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সদ্য প্রয়াত ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে নানা গুঞ্জন চলছে। নেতাকর্মীরা দলের উপদেষ্টা পরিষদের দুই সদস্য, প্রেসিডিয়ামের দুই সদস্য এবং আওয়ামী লীগের মধ্যম সারির কয়েক নেতাকে নিয়েও আলোচনা করছেন। এ ছাড়া ১৪ দলীয় শরিক দলের একজন নেতার নামও আলোচনায় রয়েছে। তবে আওয়ামী লীগের শীর্ষ মহলে এখনো এ নিয়ে কোনো আলোচনা হয়নি।

শীর্ষ নেতারা বলছেন, বিষয়টি একেবারেই প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যখন মনে করবেন তখনই ১৪ দলের মুখপাত্রের বিষয়টি পরিষ্কার হবে।

তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের জোট হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে ২৩ দফার ভিত্তিতে ২০০৪ সালে গঠন করা হয় ১৪ দল। সে সময় জোটের সমন্বয়ক করা হয় আব্দুল জলিলকে। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সাজেদা চৌধুরী অসুস্থ হয়ে পড়লে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে ১৪ দলের মুখপাত্র করা হয়। সেই থেকে আমৃত্যু পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় অসার পর ১৪ দলের শরিকদেরও পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মন্ত্রী করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াকে। পরবর্তী সময়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুও মন্ত্রিসভায় জায়গা পান। আন্দোলনের মিত্র থেকে ১৪ দলের শরিকরা সরকারের অংশীদার হয়ে পড়ে। পুরো সময়টাতে শক্ত হাতে জোটের নেতৃত্ব দিয়ে গেছেন মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নেতাকর্মীদের মধ্যে যাদের নিয়ে বেশি আলোচনা হচ্ছে তারা হলেন- উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর নাম।

আবার অনেকে বলছেন, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের নাম।

এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতারা বলছেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নাম। শরিকদের কেউ কেউ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নামও উচ্চারণ করছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ বুধবার (১৭ জুন) বলেন, ‘১৪ দলের মুখপাত্র আমাদের কাছে এখন মুখ্য বিষয় নয়, দেশের মানুষ মরছে, এ সময় মুখপাত্রের বিষয়টি কী খুব জরুরি? নির্বাচন ছাড়া ১৪ দলের কী কোনো ভূমিকা ছিল? দেশের মানুষ যখন মারা যাচ্ছে এমন দুঃসময়ে ১৪ দলের মুখপাত্র নিয়ে আপনারা এতো ইন্টারেস্টেড কেন? আবার যখন নির্বাচন আসবে তখন ১৪ দলের প্রয়োজন হবে। আর মুখপাত্রের বিষয়টি ঠিক করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। কোনো আলোচনাও হয়নি আমাদের সঙ্গে। এ বিষয়ে সম্পূর্ণ এখতিয়ার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net