1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইতালি ফেরত অভিবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জামায়াত আমিরের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

ইতালি ফেরত অভিবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জামায়াত আমিরের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩১০ বার

মু.ওয়াছীঊদ্দিন,স্টাফ রিপোর্টারঃ-

ইতালি থেকে ১৪৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনাকে অপমানজনক বলে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে দলের প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিবৃতিতে এসব দাবি করেন ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে জামায়াত আমির মানবপাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং পাচারের শিকার লোকদের তাদের পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

মেসিডোনিয়ায় ১৪৪ জন বাংলাদেশি উদ্ধার এবং ইতালি থেকে ১৪৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনায় বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ‘সরকারের উদাসীনতা ও দুর্বলতার কারণে একের পর এক মানব পাচারের ঘটনা ঘটছে। অনেক সময় মর্মান্তিক মৃত্যুর ঘটনাও সংঘটিত হচ্ছে। বরাবরই মানবপাচারকারীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।’

মেসিডোনিয়ায় মানব পাচারকারীদের কবল থেকে উদ্ধার ১৪৪ জন বাংলাদেশির পরিবার-পরিজন গভীর উদ্বেগের মধ্যে আছেন। তারা তাদের সন্তানদের নিরাপদে ফিরে আসার প্রতীক্ষায় প্রহর গুনছেন, বলে জানান ডা. শফিক।

ইতালি থেকে ফেরত আসাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার কারণে এমনিতেই মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। এর মধ্যে ইতালি থেকে ১৪৭ জন প্রবাসী ফেরত আসার ঘটনায় ভুক্তভোগীরা পথে বসার উপক্রম। ইতালির রোমের ফিউমিসিনোল বিমানবন্দরে বাংলাদেশি নাগরিকদের অবতরণ করতে না দিয়ে ফেরত পাঠানোর ঘটনা দেশের জন্য “অত্যন্ত অপমান ও অসম্মানজনক”।’

তিনি মনে করেন, সরকারের অবহেলা, দায়িত্বহীনতা ও চরম অব্যবস্থাপনার কারণেই অভিবাসীদের দেশে ফেরত আসতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net