1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এন্ড্রু কিশোর বিস্ময়কর এক দমের নাম : কনক চাঁপা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

এন্ড্রু কিশোর বিস্ময়কর এক দমের নাম : কনক চাঁপা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪২৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
‘কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘ছোট্ট একটা জীবন নিয়ে’, ‘বাজারে যাচাই করে’, ‘সাগরের মতোই গভীর’, ‘এ জীবনে যারে চেয়েছি’, ‘একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়’—এমন অসংখ্য জনপ্রিয় গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।
সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এন্ড্রু কিশোর। প্রিয় সহকর্মীর মৃত্যু খবরে বাকরুদ্ধ কনক চাঁপা।
কনক চাঁপা বলেন, এন্ড্রুদার সঙ্গে অনেক সিনেমায় প্লেব্যাক করেছি, দেশ-বিদেশে স্টেজ শো করেছি। আমি বলবো তার মতো শিল্পীর সঙ্গে গান করা আমার ভাগ্য। তার স্টাইল, কণ্ঠকে আমি বলি, গলিত সোনা। উনি যখন গান করতেন তখন মনে হতো গলে গলে সোনা পড়ছে।
তিনি আরো বলেন, আমি গর্ববোধ করছি উনার সঙ্গে অনেক গান গেয়েছি, তাকে খুব কাছ থেকে দেখেছি। আমাদের মধ্যে বড় ভাই ছোট বোনের সম্পর্ক ছিলো। উনার কাছ থেকে স্নেহ পেয়েছি। আমি উনার গানের ভক্ত। আমি বলবো এন্ড্রু কিশোর এখনো আছেন লাখো কোটি ভক্তের হৃদয়ে। এন্ড্রু কিশোর বিস্ময়কর এক দমের নাম।
এন্ড্রু কিশোরের সঙ্গে প্রথম সাক্ষাতের ঘটনা বর্ণনা করে কনক চাঁপা বলেন, কিশোরদার সঙ্গে প্রথম দেখা হয় চলচ্চিত্রের প্লেব্যাক করতে গিয়ে। সুরকার মইনুল ইসলাম খানের সুর ও সংগীতায়োজনে ‘নাফারমান’ সিনেমার মহরতে। এটি ১৯৮৬ সালে শ্রুতি স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net