1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ১০ হাজার ইয়াবা নিয়ে মেম্বারসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ১০ হাজার ইয়াবা নিয়ে মেম্বারসহ আটক-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩২৮ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ার পালংখালীর ১ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার চৌধুরীসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

অপরজনের নাম নুরুল আলম চৌধুরী (৫১)। তিনি ২ নং ওয়ার্ডের বালুখালী পুর্বপাড়ার মৃত ইসলাম মিয়ার ছেলে।

তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালানো হয়।

র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল আবছার চৌধুরীর বসতঘরের সামনে মাদক বিক্রয়ের সংবাদে অভিযান চালানো হয়।
তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net