1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৬৬০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে। হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে পত্র প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

গত ৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে সাময়িক বরখাস্ত করা হয়।

একই প্রজ্ঞাপনে প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করার বিষয়টিও উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেহেতু মো. রফিকুল ইসলাম (রেনু), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ এর বিরুদ্ধে জনৈক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অপরাধে দায়েরকৃত দায়রা মামলা নং-১০৯/০১ (পাকুন্দিয়া থানার মামলা-১৫(৬)৯৯, জিআর-২৪৯(২)৯৯) এ বিজ্ঞ আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হয়ে বর্তমানে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত, কিশোরগঞ্জে বিচারাধীন আছে এবং যেহেতু হত্যা মামলার একজন আসামী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আসীন থাকলে পরিষদের প্রতি জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে যা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের হানিকর তথা জনস্বার্থের পরিপন্থী।

সেহেতু সরকার জনস্বার্থে তাকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এর আগে গত ২৮মে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু’র বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক সেলিম হত্যা মামলার একজন আসামি (মামলা চলমান), অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ এনে পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যানসহ ৯জন ইউপি চেয়ারম্যান অনাস্থা দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net