1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১৬, মোট আক্রান্ত ৪১১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১৬, মোট আক্রান্ত ৪১১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২৯৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৬ জন। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১১ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ২১৫ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৭ জনের। রবিবার (১২ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) সংগ্রহকৃত নমুনার রবিবার (১২ জুলাই) প্রাপ্ত রিপোর্টে ১০ জনের করোনা পজেটিভ এসেছে এবং সোমবার (২০ জুন) এর নমুনার ফলাফল অনুযায়ী আরো ৬ জনের করোনা পজেটিভ এসেছে। রবিবারের রিপোর্টে নতুন আক্রান্তরা হলেন: চৌদ্দগ্রাম পৌরসভাধিন লক্ষীপুরের জোসনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আব্দুর রব, বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের শামসুল হক ও শামসুন্নাহার, জগন্নাথদীঘি ইউনিয়নের তারিকুল ইসলাম, শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের করবুলের নেছা, চিওড়া ইউনিয়নের পাতড্ডা গ্রামের সেলিম, ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর এলাকার রেজিয়া, সুমি ও ঝুমুর। এদিকে সোমবার (২০ জুন) এর নমুনার ফলাফল অনুযায়ী আক্রান্ত বাকী ৬ জন হলো: পৌরসভাধিন ফালগুনকরার আমিনুল ইসলাম, উজীরপুরের মীর শহিদুল ইসলাম. গুনবতী ইউনিয়নের ময়ূরপুরের দেলোয়ার, গুনবতীর বেলায়েত হোসেন, জগন্নাথদীঘি ইউনিয়নের ইসলাম ফরায়েজী এবং হাইওয়ে পুলিশের জয়নাল আবেদীন। এ পর্যন্ত ১৭০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৫৮৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১১ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ২১৫ জন ও মারা গেছে ৭ জন। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান। এসময় তিনি সকলকে আরো সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net