1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পেঁপে বাগানে লোকসান দিয়ে পথে বসেছে কৃষক হানিফ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পেঁপে বাগানে লোকসান দিয়ে পথে বসেছে কৃষক হানিফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩২৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অন্যের জমি বাৎসরিক চুক্তিতে বর্গা নিয়ে দ্রুত ফলনশীল উন্নত জাতের পেঁপে বাগান করে দুই দফা গাছ মরে যাওয়ায় তিন লক্ষাধিক টাকা লোকসান দিয়ে পথে বসেছে কৃষক হানিফ। লোকসান পুষিয়ে উঠতে ভুক্তভোগী কৃষক হানিফ এখন ছুটছেন সরকারি-বেসরকারী সাহায্য দাতা সংস্থার দ্বারে দ্বারে। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের মরহুম বারেক মোল্লার পুত্র। পর্যাপ্ত সাহায্য পেলে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ দীর্ঘ দশ বছর ধরে আতাকরা গ্রামের পেয়ার আহমেদের ৬০ শতক জমি বাৎসরিক চুক্তিতে বর্গা নিয়ে নানা প্রকার সবজি সহ ফসল উৎপাদন করে বিক্রি করে। এছাড়া অবসরে সিএনজি অটোরিকশা চালিয়ে ভালোভাবে পরিবার পরিচালনা করে। চার-পাঁচ মাস আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নামিয়ে ফেরার পথে হাইওয়ে পুলিশ তার সিএনজি অটোরিকশাটি আটক করে নিয়ে যায়। অর্থাভাবে তিনি সিএনজি অটোরিকশাটি এখনও ছাড়াতে পারেনি। এদিকে চলতি বছর কৃষক হানিফ সবজি ও ফসল উৎপাদন না করে ভালো মুনাফার আশায় উন্নত জাতের পেঁপে গাছের বাগান করে। প্রথম দফায় লাগানো গাছগুলো বিভিন্ন পোকা ও ভাইরাসের আক্রমণে নষ্ট হয়ে যায়। পরে ঋণ নিয়ে আবারও পেঁপে গাছের চারা রোপন করে। সতর্কতা অবলম্বন করে অভিজ্ঞ কয়েকজন বাগানীর পরামর্শে পোকা ও ভাইরাসের আক্রমণ থেকে বাগান রক্ষার্থে বিভিন্ন সময় ওষুধ ছিটায়। এছাড়া বাগানের আগাছা পরিষ্কারসহ নানা রকম যত্ন ও পরিচর্যা নেয়। দ্বিতীয় দফায় গাছগুলো কিছুটা বড়ও হয়। কিন্তু ফল ধরার সময় হওয়ার মাস খানেক আগেই পূণরায় পোকার আক্রমণ ও ভাইরাসজনিত সমস্যায় বাগানের ৯০ শতাংশ গাছ মরে যায়। ফলে কৃষক হানিফের লোকসান হয় তিন লক্ষাধিক টাকা। বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক হানিফ বলেন, ‘৬০ শতক জমির বাগানে সারিবদ্ধভাবে লাগানো দ্রুত ফলনশীল উন্নত জাতের পেঁপে গাছের প্রায় সবগুলোই মারা গেছে। সামান্য কয়েকটি গাছ বেঁচে থাকলেও ফলন নেই বললেই চলে। এতে লোকসান গুনতে হয়েছে তিন লক্ষাধিক টাকা। যার কারণে এখন আমি বেশ দুশ্চিন্তায় আছি। মানুষের ঋণের টাকা পরিশোধ করার কোনো পথ খুঁজে পাচ্ছি না। জানিনা এখন কি করবো। তবে, সরকারি সহযোগিতা পেলে আবার চেষ্টা করে দেখবো। আল্লাহ্ যদি সহায় হয়, আবার আমার ভাগ্যের চাকা ঘুরতেও পারে’। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি অফিসার আলী আহমেদ বলেন, ‘সম্প্রতি কৃষক হানিফকে সবজি বীজ দেওয়া হয়েছে। তাঁর পেঁপে বাগানটি নিচু হওয়ায় ক্ষতি হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net