1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দারুল আকরাম মাদ্রাসার প্রকল্প পূন:অনুমোদনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

দারুল আকরাম মাদ্রাসার প্রকল্প পূন:অনুমোদনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪১৮ বার

মাহবুবুর রহমান: প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন দারুল আকরাম মাদ্রাসা প্রকল্প পূন:অনুমোদন ও শিক্ষকদের বকেয়া বেতনের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের হাতে এই স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।

এ সময় সংগঠনের জেলা সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি মাওলানা আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা এনায়েত উল্যাহ, প্রচার সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম মারুফ ও মাওলানা মোহাম্মদ ইউনুছসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে একই দাবীতে সোমবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে দারুল আকরাম শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন করা হয়।
উল্লেখ্য, সর্বস্তরের শিশুদের মাঝে ত্রিমুখি শিক্ষা প্রসারের লক্ষে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ১০১০টি দারুল আকরাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকেই এ পর্যন্ত সুচারু ভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিলো। কিন্তু করোনার এই বিপর্যয় মূহুর্তে এসে শিক্ষকদের ৬ মাসের বেতন-ভাতা না দিয়ে প্রকল্পটি বন্ধ করে দেয়া হয়। এতে করে ২ হাজার ২০ জন শিক্ষক বেকায়দায় পড়ে ও প্রায় ২ লাখ শিক্ষার্থী শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net