1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে পিতার জানাজা থেকে ছেলেকে অপহরণ চেষ্টার অভিযোগ: হামলায় আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

নাঙ্গলকোটে পিতার জানাজা থেকে ছেলেকে অপহরণ চেষ্টার অভিযোগ: হামলায় আহত ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৪৭ বার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে পিতা হাজী মাস্টার আলী আহম্মদ জানাজা থেকে ছেলে শহিদুর রহমানকে অপহরণ করার চেষ্টা করে একই ইউনিয়নের পদুয়া গ্রামের কাজী মামুন ও তার ভাই আমিনুর রশিদসহ তাদের সঙ্গীয় ১৫-২০ জনের একটি দল। এ সময় শহিদুর রহমানকে রক্ষা করতে জানাযায় আসা তাদের আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। এ ব্যাপারে বৃহস্পতিবার শহিদুর রহমানের ভাই অহিদুর রহমান বাদী হায়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুলাই) উপজেলার করের ভোমরা গ্রামের হাজী মাস্টার আলী আহম্মদ বাধক্যজনিত কারনে মারা যায়। ওইদিন রাতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কবরস্থ করার জন্য পারিবারিক কবরের কাছে লাশ নেয়ার সময় পথিমধ্যে পদুয়া গ্রামের কাজী মামুন ও তার ভাই আমিনুর রশিদসহ ১৫-২০ জনের একটি দল মৃত হাজী মাস্টার আলী আহম্মদের ছেলে শহিদুর রহমানের নিকট টাকা পাবে দাবি করে তাকে অপহরণ করার চেষ্টা করে। এসময় জানাজায় আগত লোকজন তাদেরকে প্রতিহত করতে গেলে তাদের দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে করের ভোমরা গ্রামের গিয়াস উদ্দিন (৩০), শাহাদাত হোসেন (২৬), ইলিয়াস (৩২), কাদবা গ্রামের জয়নাল আবেদীন (৩০), আনিসুর রহমান (৪০) আহত হন। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানার এ.এস.আই আব্দুল আলিম বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোস নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net