1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় ছিনতাইকারীর হোতা গুলি রাসেল অস্ত্রসহ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

পটিয়ায় ছিনতাইকারীর হোতা গুলি রাসেল অস্ত্রসহ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৫১৪ বার

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় অস্ত্র ও ইয়াবা সহ ছিনতাইকারীর মূল হোতাকে পুলিশ গ্রেফতার করেছেন।ছিনতাইকারীর হোতা রাজু প্রকাশ গুলি রাসেল (২৭)। সে পটিয়া সুচক্রদন্ডী এলাকার মৃত জাফর আহমদের পুত্র।

গত ৩ মে রাতে দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো’র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম পটিয়া সদরের পোস্ট অফিস থেকে কাগজী পাড়া যাওয়ার যাত্রী বাহী সিএনজি নিয়ে যাওয়ার পথে গলায় ছুরি ধরে বাইপাসে নিয়ে নগদ টাকা মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাংবাদিক নজরুল ইসলাম গত ৪ মে পটিয়া থানায় একটি অভিযোগ করেন।

গুলি রাসেলের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও ২০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সুচক্রদন্ডী বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেন। এর আগে পুলিশ দুপুরে পটিয়া বাইপাস সড়ক এলাকা থেকে গুলি রাসেলকে গ্রেফতার করেন। দীর্ঘদিন ধরে গুলি রাসেল পটিয়া পৌর এলাকা ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

ছিনতাইকারী রাসেলের পিতা জাফর আহমদ ও তার চাচা আব্দুস সবুর মাদক সংক্রান্ত ঘটনায় কয়েক বছর আগে নিহত হয়েছে। রাসেলের বাপ চাচাসহ পরিবারের অধিকাংশ সদস্য মাদক ইয়াবা চুরি ছিনতাই, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে স্থানীয়রা জানান।

পুলিশ জানান, করোনা ভাইরাসের সুযোগ নিয়ে পটিয়া বাইপাস এলাকায় দিন দুপুর ও রাতে সিএনজি মোটরসাইকেল নিয়ে দীর্ঘদিন ধরে গুলি রাসেল ও তার সহকর্মীরা মানুষের কাছ থেকে নগদ অর্থ ও মালামাল ছিনতাই করে আসছে। তাছাড়া বিভিন্ন এলাকায় নিরহ মহিলাদের বিভিন্ন ভাবে নিযার্তন করে যাচ্ছে।

তাকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানও চালায়। কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ইন্দ্রপুল এলাকায় অভিযান চালিয়ে অবশেষে গুলি রাসেলকে গ্রেফতার করেন।

স্থানীয়রা জানিয়েছেন,বেশকিছু দিন ধরেপটিয়াতে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের উপদ্র বেড়েছে। ছিনতাই ও কিশোর গ্যাং চক্রের সদস্যরা যাত্রীবেশে লোকজনকে গাড়িতে তুলে নির্জ্জন এলাকায় নিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নেন। পটিয়া বাইপাস, গোবিন্দারখীল, হাইদগাঁও, বৈলতলী রোড, কোলাগাঁও, শান্তিরহাট, আমজুরহাট, কেলিশহর, কমলমুন্সির হাটসহ বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীদের ভিন্ন ভিন্ন সিন্ডিকেট রয়েছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলি রাসেলকে দেশীয় তৈরি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেন।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের পাশাপাশি পটিয়াতে বেড়েছে চুরি, ছিনতাই। ছিনতাই চক্রের মূল হোতা গুলি রাসেলকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে যারা জড়িত ছিল তাদের নাম, ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। শীঘ্রই অভিযানের মাধ্যমে তাদেরকেও গ্রেফতার করা হবে। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের রেকর্ড করা হয়েছে।তাকে জিজ্ঞসাবাদের জন্য ৫ রিমান্ড আবেদন করা হয়েছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net