ঢাকা   ০১:৫২:০৯ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

পাটগ্রামে় প্রথম করোনা রোগীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে ।লালমনিরহাট মৃত্যুবরণকারী ব্যক্তি পাটগ্রাম পৌরসভার বাসিন্দা।

শুক্রবার ৩ জুলাই রাত ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং বিশিষ্ট কীটনাশক ও সার ব্যবসায়ী শামসুল আলম দুলাল আইসোলেশন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ কালী প্রসাদ সরকার ।

তিনি জানান, গত ২৭ জুন তিনি করোনা উপসর্গ নিয়ে নমুনা স্যাম্পল দেন। পরে রংপুর মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় গতকাল রিপোর্ট পজিটিভ আসে।

ডাঃ কালী প্রসাদ আরও জানান, করোনা সনাক্ত রোগী শামসুল আলমের সঙ্গে আমরা কথা বলি, তিনি মোটামুটি ভালো ছিলেন বলে আমাদের জানিয়ে ছিলেন। হঠাৎ রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিলো বলে খবর পাই। মৃত্যুর আগে ওই রোগীর শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে গিয়েছিল।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল জানান, পাটগ্রাম উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী মারা গেলেন। এ ভাইরাস থেকে বাঁচতে আমাদের সকলের সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোনো বিকল্প পথ নেই।

উল্লেখ্য যে, শুক্রবার পাটগ্রাম উপজেলায় করোনার সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। একদিনে গতকাল ১৯ জন নতুন করোনা সনাক্ত হয়। পাটগ্রাম উপজেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২জনে। সেখানে এই প্রথম একজন রোগী মারা গেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি