ঢাকা   ০৬:৪২:৩৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

প্রথম স্ত্রীর চাপাতির কোপে ২য় স্বামী আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩২৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় এলোপাথাড়ি চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন আব্দুর রহমান হাওলাদার (৫০)। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম কদমতলা গ্রামে। স্ত্রী ভাগিয়ে নেয়াকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুধবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আহত রহমান হাওলাদারের ভাই রায়েন্দা বাজারের পাঁচ রাস্তা এলাকার ব্যবসায়ী বেল্লাল হাওলাদার জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রহমান হাওলাদার। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাড়ির সামনে ওৎ পেতে থাকে শাহআলম বিশ্বাস। মোটর সাইকেল যোগে বাড়ির সামনে পৌছামাত্র শাহআলম চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে রহমানকে।রহমানের মাথায় হেলমেট থাকায় মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। রহমানের চিৎকারে ছেলে নাইম এসে বাবাকে বাঁচাতে শাহ আলমকে ঝাপটে ধরে। এক পর্যায় শাহআলম সেখান থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিক রহমানকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন। বর্তমানে রহমানেরনঅবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই সন্তানের জননী পশ্চিম কদমদলা গ্রামের মোঃ আঃ রহমান বিশ্বাসের ছেলে শাহআলম বিশ্বাসের স্ত্রী নুপুর বেগম (৩৫) স্বামী বিদেশে থাকার সুবাদে একই গ্রামের পার্শ্ববর্তী মোঃ আঃ মজিদ হাওলাদারের ছেলে রায়েন্দা বাজার পাঁচরাস্তার মুদি ব্যবসায়ী মোঃ আঃ রহমান হাওলাদারের সাথে পরকীয়ায় জড়িয়ে পরেন এক পর্যায় দুই সন্তানের জননী নুপুর বেগম শাহআলমকে তালাক দিয়ে রহমানকে বিয়ে করেন । এ ঘটনায় শাহআলম রহমানের উপর প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকেন এবং বুধবার রাতেই সেই সুযোগ কাজে লাগিয়ে রহমানের উপর হামলা চালায় ।
শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি