1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী কতৃক গঠিত ডেল্টা প্ল্যান-২১০০ কাউন্সিলের সদস্য ভূমিমন্ত্রী জাবেদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কতৃক গঠিত ডেল্টা প্ল্যান-২১০০ কাউন্সিলের সদস্য ভূমিমন্ত্রী জাবেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৫৭ বার

বদরুল হক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শতবছরের মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে গঠিত ১২ সদস্যের ‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’ এ স্থান পেয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটির চেয়ারপার্সন হিসেবে থাকবেন। এ কাউন্সিল বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা দেবে। গত ১ জুলাই উপ-সচিব বেবী পারভিন স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডেল্টা প্ল্যান গভর্নেন্সের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব্ব পালন করবেন পরিকল্পনামন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং ভূমিমন্ত্রী। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য হিসেবে থাকবেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কৌশল হিসেবে বহু আলোচিত ‘বদ্বীপ পরিকল্পনা-২১০০’ ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

‘ডেল্টা প্ল্যান’ নামে সমধিক পরিচিত এ মহাপরিকল্পনার অধীনে আপাতত ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প নেবে সরকার। যাতে ব্যয় হবে ২ লাখ ৯৭ হাজার ৮শ কোটি টাকা।

এদিকে এই কমিটির সদস্য করায় চট্টগ্রামের সন্তান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী…। এই খবরে চট্টগ্রামের আনোয়ারার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ভূমিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net