1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদ্যুৎ বিভাগের ভুতুরে বিল বাতিল দাবিতে গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

বিদ্যুৎ বিভাগের ভুতুরে বিল বাতিল দাবিতে গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩১৬ বার

বিদ্যুৎ বিভাগের ভুতুরে বিল বাতিল ও বিদ্যুৎ ট্রাসফোর্সে ম্যাজিষ্ট্রেট ও গ্রাহক প্রতিনিধির নিয়োগের দাবিতে রোববার জেলা শহরের ডিবি রোডে এক মানবন্ধনের কর্মসূচী পালিত হয়। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধনের কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকবরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক মিলন কান্তি বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জেলা ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক আনাউর রহমান, জেলা নেতা দেবল কুমার, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সুমন, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, আহমাদুর রহিম, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম, ঋষি বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন কোম্পানী বিতরণ বিভাগগুলো বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভুতুরে বিল করছে, করোনায় এমন মহাদুর্যোগের সময়ে এই অতিরিক্ত বিল গ্রাহকদের চরম বিপাকে ফেলেছে। গাইবান্ধায় নেসকো সেচ পাম্পগুলোর কাছে দাখিলকৃত ৪ গুণ অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিলের দাবি জানাান। তদুপরি একসাথে ৪/৫ মাসের গড়বিল করা যাবে না, সেচ পাম্পের অতিরিক্ত বিল সংকট এবং পূর্বে অতিরিক্ত বিল সংশোধন জটিলতা-ট্রান্সফোর্সের মাধ্যমে নিরসনেরও দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net