1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শালিখায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানী মেয়ের আত্বহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন 

মাগুরার শালিখায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানী মেয়ের আত্বহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৬৬৪ বার

মোঃসাইফুল্লাহ ঃ মাগুরার শালিখা উপজেলার বড় থৈপাড়া গ্রামের রতন বিশ্বাসের মেয়ে লিখনী বিশ্বাস (১৫) নামের এক কিশোরী পিতার উপর অভিমান করে নিজ ঘরের আঁড়ার সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে ৷ গত ২৪ জুলাই শুক্রবার সন্ধায় শালিখা উপজেলার বড় থৈ-পাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷

নিহতের পরিবারের লোকজন জানান, আমাদের মেয়ে লিখনী বিশ্বাস থৈ-পাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাশ। সে গত কয়েক দিন ধরে তার পিতার কাছে একটি এন্ড্রোয়েড ফোন কিনে দেওয়ার দাবি জানায়। ফোনটি কিনে না দেওয়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে৷
আজ ২৫ জুলাই শনিবার দুপুরে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটি তার বাবার কাছে একটি স্মার্ট ফোন চেয়েছিল৷ ফোনটি কিনে না দেওয়ায় সে আত্মহত্যা করেছে৷ এ বিষয়ে শালিখা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ২৬ তারিখ ২৫/০৭/২০২০ ইং। লেখনীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net