1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ধর্ষক ও অবৈধ সালিশকারীদের বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

মাগুরায় ধর্ষক ও অবৈধ সালিশকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৬৬৫ বার

মোঃসাইফুল্লাহ : মাগুরায় নহাটা ইউনিয়নে ধর্ষক ও অবৈধ সালিশের সাথে অভিযুক্ত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
২৪ জুলাই শুক্রবার মাগুরা জেলা করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় টায় শহরের চৌরঙ্গী মোড়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ মানববন্ধনে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক কাজী ফিরোজ ( আহ্বায়ক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী, মাগুরা জেলা) ও পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু (বাসদ, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য)। বক্তব্য প্রদান করেন যুগ্ম আহ্বায়ক এটিএম মহব্বত আলী ( বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি), সিপিবি মাগুরা জেলা কমিটির সদস্য সৈয়দা শামছুন্নাহার জোছনা ।

নেতৃবৃন্দ বলেন, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে এক স্কুল ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ধর্ষককে কোন ধরনের শাস্তি না দিয়ে গ্রাম্য সালিশে ওই ভুক্তভোগী পরিবারটিকেই ১ লাখ ২৫ হাজার টাকা ‘জরিমানা’ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কথিত জরিমানার টাকা দিতে না পারায় ২০ জুলাই পরিবারটির গরু, ছাগল, সেচযন্ত্র, ভ্যান, বাইসাইকেলসহ বেশ কিছু জিনিস বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় । ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ।তাঁরা আরো বলেন, বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীর শাস্তি না হওয়ায় নির্যাতন ও ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে । আর বর্বরতার দিক দিয়েও তা যেন আগের নির্যাতনের মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে । বাংলাদেশে ১০০ নারী ধর্ষণের মামলার ৯৭ টির-ই কোন বিচার হয় না । টাকা আর ক্ষমতার দাপটে অপরাধীরা অধিকাংশ সময় পার পেয়ে যায় ।

নেতৃবৃন্দ অতিদ্রুত ধর্ষক এবং এমন বর্বর সালিশের সাথে যুক্ত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net