ঢাকা   ১২:৪২:০৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মাগুরায় সেনাবাহিনীর উদ্ভাবনকৃত করোনা ভাইরাসও ব্যাকটেরিয়া প্রতিরোধক বক্স জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪১৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল্লাহঃ সেনাবাহিনীর উদ্ভাবন কৃত করোনা ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধক ইউভি পিউরিফিকেশন বক্স মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করেছে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্ণেল আতিফ সিদ্দিকী।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের কাছে এ পিউরিফায়ার বক্সটি হস্তান্তর করেন।

এ সময় লেঃ কর্ণেল আতিফ সিদ্দিকী জানান, বাংলাদেশে এই প্রথম যশোর সেনানিবাসের ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির কয়েকজন কর্মকর্তা মিলে এই পিউরিফায়ার বক্সটি তৈরি করি। যে বক্সটি করোনা ভাইরাস নিমূলে সক্ষম। বাজার কিংবা যে কোন বস্তু এই বক্সটির ভিতরে দিয়ে ৫মিনিট রাখলেই সেটি থেকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নির্মূল হবে। পিউরিফায়ার বক্সটি তৈরিতে লেগেছে ইউভি লাইট, গ্লাস, ফয়েল পেপার, সার্কিট ব্রেকার, পাওয়ার সুইচ, ইনডিকেটর, তার, চাকা ও হাতল। এটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ত্রিশ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি