1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বিএসআরএম কারখানা থেকে তাজা গ্রেনেড উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

মীরসরাইয়ে বিএসআরএম কারখানা থেকে তাজা গ্রেনেড উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩৮৬ বার

মীরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা :
মীরসরাই উপজেলার সোনাপাহাড়ে অবস্থিত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের কারখানা থেকে একটি তাজা গ্রেনেড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকায় বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের কারখানায় স্ক্র্যপের কাচামালের সঙ্গে একটি তাজা গ্রেনেড দেখেতে পায় শ্রমিকরা।

গ্রেনেড দেখতে পেয়ে শ্রমিকরা সঙ্গে সঙ্গে জোরারগঞ্জ থানাকে খবর দিলে থানা থেকে পুলিশ এসে দেখে এটি একটি তাজা গ্রেনেড। জোরারগঞ্জ থানা পুলিশ সঙ্গে সঙ্গে বিষয়টি সিএমপির কাউন্টার টেরোরিজমকে জানান।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা একপর্যায়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে রাতে সেটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, বিকেল তিনটার দিকে বিএসআেএম কারখানা থেকে থানায় একটি বোমা পাবার খবর জানানো হয়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি লোহার রড তৈরির কাঁচামালের মধ্যে একটি গ্রেনেডসদৃশ বস্তু বিপজ্জনক অবস্থায় পড়ে আছে। আমি তখন সিএমপির কাউন্টার টেরোরিজম ইউরিটের বোম্ব ডিজপোজাল ইউনিটকে খবর দিই তারা এসে গ্রেনেডটি উদ্ধার করে রাতে নিষ্ক্রিয় করে।

কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পলাশ কান্তি নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জোরারগঞ্জ থানা থেকে খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটিকে ঘটনাস্থলে পাঠানো হলে তারা সেটি শনাক্ত করে পাশের একটি খালি জায়গায় নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন। এছাড়া কারখানার ভেতরে আর কোনো গ্রেনেড আছে কিনা তাও দেখা হয়। তবে আর কোনো গ্রেনেড সেখানে পাওয়া যায়নি। পুরো অভিযানটিতে নেতৃত্ব দেন বোম ডিসপোজাল ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net