1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ২০ বছর পর মেজবাউল আলমের উদ্যােগে টেকেরহাট সড়কটি সংস্কার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

মীরসরাইয়ে ২০ বছর পর মেজবাউল আলমের উদ্যােগে টেকেরহাট সড়কটি সংস্কার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩০৭ বার

মীরসরাই প্রতিনিধি :
অনেক জল্পনা কল্পনার অবসান শেষে মীরসরাইয়ে ইছাখালী ইউনিয়নের টানা ২০ টি বছর অবহেলায় পরে থাকা মুহুরী প্রজেক্ট টু টেকের হাট সড়কটির সংস্কার কাজ চলছে। ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবা উল আলমের উদ্যােগে মৎস্য চাষীদের অর্থায়নে এবং স্হানীয় ইউপি সদস্য এমদাদ হোসেন ও সাহাব মিয়া (মেম্বার) এর সহায়তায় প্রজেক্ট থেকে টেকেরহাট সড়কটির চুনি মিজির টেক থেকে শুরু করে সেন্টার রাস্তা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার ভাঙ্গা সড়কের সংস্কারের কাজ চলছে।
বুধবার সকাল ১১ টায় উক্ত সড়কটি পরিদর্শন করেন ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম।
তিনি বলেন, ইছাখালী সড়কটি এলাকাবাসীর জন্য চরম দূর্ভোগের। যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল দশা ব্যাপক অসহায় করে তুলেছেন স্হানীয় এলাকাবাসীদের। তাদের কথা চিন্তা করে আমি দফায় দফায় মৎস চাষী ও ইউপি সদস্যদের নিয়ে বৈঠক করি। এবং সেটারই ফলপ্রসূ আজ আমরা সড়কটি সংস্কারে সবারই সহযোগীতা পেয়েছি। তিনি আরও বলেন খুব দ্রুত ইছাখালীবাসীর এ দূর্ভোগ কেটে যাবে।

ইউপি সদস্য এমদাদ হোসেন বলেন, আমরা চাই এলাকাবাসীরা এ অভিশাপ এ দূর্ভোগ থেকে মুক্তি পাক। সড়কটি যথাযথ সংস্কারে আমাদের যা যা করনীয় আমরা করছি। প্রয়োজন অনুযায়ী কোথাও কোথাও গাছপালা কেটেও সড়কটি সংস্কারের ভালো সুযোগ করে দিচ্ছেন এলাকাবাসীরাও। আমি এ ব্যাপারে অসংখ্যা ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন স্যারকেও।

এ সময় উপস্হিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদ হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব মিয়া, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য, মোঃ জাফর, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম ও থানা আওয়ামীলীগের সদস্য মোঃ আবছার, ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দাউদ খান, মো: সোহাগ, ছাত্রনেতা ইমন, যুবলীগ নেতা লিটন সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net