1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শফিউল বারী বাবুর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

শফিউল বারী বাবুর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৭৫ বার

জিয়াউর রহমান জিয়াঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪ টায় ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

শফিউল বারী বাবুর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তাছাড়া মরহুম বাবুর জানাজায় শরীক হওয়ার জন্য মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ লক্ষিপুরের উদ্দেশ্য রওয়া হন।

এদিকে শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিঃ সহ সভাপতি তফাজ্জল হোসেন, সহ সভাপতি আসাদুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিঃ যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কোনো কোনো মৃত্যু পাহাড়ের চেয়ে ভারী, শফিউল বারী বাবুর মৃত্যুসংবাদ আমাদের জন্য ভীষণ বেদনার। তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু করে তিনি নিজেকে জাতীয় পর্যায়ের নেতা হিসেবে প্রতিষ্টিত করেছেন।

নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার নীতি ও আদর্শে আস্থাশীল হয়ে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও গতিশীল করতে তিনি যে অবদান রেখেছেন নেতাকর্মীরা তা কোনোদিন ভুলবে না।
এছাড়া দেশনেত্রী বগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হলো তা সহজে পূরন হবার নয়। দলের প্রতি তার অবদানকে নেতাকর্মীরা আজীবন মনে রাখবে।

নেতৃবৃন্দ মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যবর্গ,আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net