1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

শরণখোলায় গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৮০ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরনখোলায় গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর খোন্তাকাটা গ্রামের সামসুল হক মুন্সির বাড়ির সামনে রাস্তার উপরে। হামলায় গ্রাম পুলিশ তাইজুল ইসলাম কাজী (৩৮) জখম হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছে।
২নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম পুলিশ তাইজুল ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন শেষে নিজ বাড়ির উদ্দেশ্য যাবার সময় পথে হামলা করে একদল দুর্বৃত্ত। ঘটনার সাথে সাথেই সাড়ে ১০টার দিকে আমার মোবাইলে ফোন আসলে জানতে পারি গ্রাম পুলিশ তাইজুলকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। বিষয়টি শরনখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদকে জানানো হয়েছে।
এব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, আহত গ্রাম পুলিশের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাইজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net