1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপু‌রে নি‌খোঁজের ২৮ঘন্টা পরে শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপু‌রে নি‌খোঁজের ২৮ঘন্টা পরে শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩০৮ বার

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি : শেরপুরের বেতমারি খুনুয়া বাজার বদুনী বিলের পানিতে নিখোঁজ স্কুল শিক্ষক নাইমুর রহমান নাইমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।আজ বিকাল পৌনে পাচঁটার দিকে বিলের কুচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নাঈম ভাতশালা ইউনিয়নের সাপমারি এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে এবার শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে অনার্স পাশ করে স্থানীয় ভীমগঞ্জ বাজার এলাকার ডেফোডিল নামে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতেন।
গতকাল ২৬ জুলাই দুপুর দেড়টার দিকে শেরপুরের বেতমারি খুনুয়া বাজার বদুনী বিলে বানের পানি দেখতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ডুবুরি দল মরদেহ উদ্ধার না করতে পেরে প্রাথমিকভাবে উদ্ধার কাজ স্থগিত করে আজ আবার সকাল ১০ টা থেকে উদ্ধার অভিযান শুরু করে বিকাল পৌনে পাচঁটার দিকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে নাঈম ও তার বন্ধু বান্ধব মিলে ওই বিলে পানি দেখতে যায়।বন্ধুরা সবাই পানিতে নামলেও সাঁতার না জানা নাঈম হাটু পানিতে দাড়িয়ে ছিল।হঠাৎ পানির স্রোতে নাঈমের পায়ের নীচের মাটি ভেঙ্গে গেলে নাঈম পানিতে ভেসে যায়।পানির স্রোতে তীব্র থাকায় মুহুর্তেই নাঈম বানের পানিতে হারিয়ে যায়।বন্ধু বান্ধব ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
শেরপুর ফায়ার সার্ভিসের ডিএডি জাবেদ হোসেন মুহাম্মদ তারেক মরদেহ উদ্ধারের সত্যতা স্বিকার করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net