1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সামাজিক সংগঠন বঙ্গবন্ধু প্রজন্ম ফোরামের ঔষধি চারা বিতরন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

সামাজিক সংগঠন বঙ্গবন্ধু প্রজন্ম ফোরামের ঔষধি চারা বিতরন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬৮০ বার

মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলার ১নং করেরহাটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকি উপলক্ষে সামাজিক সংগঠন বঙ্গবন্ধু প্রজন্ম ফোরামের উদ্যোগে এবং মীরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব কামরুল হাসান এর অর্থায়নে করেরহাটের সকল সামাজিক সংগঠনের মধ্যে ঔষধি চারা বিতরন করা হয়।

মীরসরাই এর সাংসদ বীর চট্টলার অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি মহোদয়ের নির্দেশনানুযায়ী বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত সামাজিক সংগঠন ‘বঙ্গবন্ধু প্রজন্ম ফোরাম’ উক্ত
ক্লাবের প্রতিষ্ঠাতা মীরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং করেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জনাব কামরুল হাসান ।
গত ২০ই জুলাই, সোমবার দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি সংগঠনের দুয়ারে দুয়ারে গিয়ে এসব ঔষধি চারা বিতরন করে বঙ্গবন্ধু প্রজন্ম ফোরামের সদস্যবৃন্দ।
বঙ্গবন্ধু প্রজন্ম ফোরামের সভাপতি জিয়াউল তারেক তুষার বলেন, বাংলার বুকে নির্মল বাতাসে শ্বাস নিতে চাই! এই করেরহাট আমার জন্মস্থান, এখানেই আমার বসবাস। দূষিত বাতাসে আর কত শ্বাস নিবো। এই করেরহাটের বায়ুমন্ডল দূষণমুক্ত রাখার জন্যে আমাদের এই প্রচেষ্টা। আমরা এর আগেও করেরহাটের আর্থ-সামাজিকতা এবং শিক্ষার মান উন্নয়নে ব্যক্তিগত জায়গা থেকে কাজ করে আসছি। তাছাড়া আমাদের এই সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত। সেই অর্থে মুজিব বর্ষের স্লোগান “মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” কে সামনে রেখে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে ঔষধি গাছ বিতরণ করার উদ্যোগ গ্রহণ করি। আমার মনে হয়েছে যে, যারা মানুষের জন্য কাজ করে আমরা যদি তাদের হাতে তিনটি করে ঔষধি গাছ পৌঁছে দিতে পারি তাহলে তারা নিশ্চয় এলাকার ভালো একটা স্থানে গাছগুলো লাগিয়ে রীতিমতো যত্ন নিবেন। গাছগুলো একসময় অনেক বড় হবে, করেরহাটের প্রতিটি এলাকার বায়ুমন্ডল দূষণমুক্ত থাকবে। আমি সুস্থ থাকবো, আপনি সুস্থ থাকবেন, আমরা সুস্থ থাকবো বায়ুমন্ডল থেকে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে।
উল্লেখ্য করেরহাট ইউনিয়নের সকল সামাজিক সংগঠনের মাঝে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হরেক রকমের ঔষধি গাছ বিতরণ করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net