1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৪২টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪

সোনারগাঁয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৪২টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫৬৪ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার, বেকার, দুঃস্থ ও অসহায় ৪৪২টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

উপজেলার পিরোজপুর এলাকায় মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য সেলিম রেজা, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম, আওয়ামী লীগ নেতা, শাহাবুদ্দিন প্রধান, মাসুম বিল্লাল, আলমচাঁন, জহির মিয়া, হানিফ মিয়া, কামাল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, আবু সাঈদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু প্রমুখ।

ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, করোনার প্রার্দুভাবের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত প্রদক্ষেপ বাস্তবায়নে তিনি সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার, করোনার কারণে বেকার, দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম দীর্ঘ সাড়ে ৩ মাস ধরে পিরোজপুর ইউনিয়নের ৩০টি গ্রামে দফায় দফায় বেকার, দুস্থ ও অসহায় প্রায় ২৮ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন।

এছাড়াও সোনারগাঁ উপজেলার জামপুর, সনমান্দি, নোয়াগাঁও, শম্ভুপুরা, মোগরাপাড়া ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভার বিভিন্ন গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net