ঢাকা   ০১:৪৮:২০ এএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

১হাজার পিছ ইয়াবাসহ আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৭৯৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বদরুল হক:
আনোয়ারায় ইয়াবা বহনকারী সন্দেহে এক ব্যক্তিতে তল্লাশি করে নুরুল হোসাইন (৪২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৫টার সময়উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের কালা বিবির দিঘির মোড়ে শাহে মদিনা হোটেলের সামনে থেকে এসআই আবুল ফারেজ জুয়েল, এসআই খায়রুজ্জামান ও এএসআই রেজাউল করিম মামুনের নেতৃত্বে পুলিশের অনুসন্ধানী দল তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১হাজার পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত নুরুল হোসাইন (৪২) বাঁশখালী উপজেলার চাঁপাছড়ি গ্রামের পেচু মিয়ার ছেলে বলে জানা যায়।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নুরুল হোসাইন কে কালা বিবি দিঘির মোড় হতে হাতে নাতে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়,অনুসন্ধানে আসামী একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১০ (ক) মামলা রুজু করে কোর্ট হাজতে চালান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি