1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইয়াবা পাচারে নতুন কৌশল পেটের ভিতর বহনে বিষক্রিয়া অতঃপর মৃত্যূ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ 

ইয়াবা পাচারে নতুন কৌশল পেটের ভিতর বহনে বিষক্রিয়া অতঃপর মৃত্যূ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩৪২ বার

নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম আনোয়ারায় অভিনব কৌশলে পেটের ভেতর ইয়াবা পাচারকালে তৈয়ব আলী (৩০) নামে এক ইয়াবা কারবারীর মৃত্যু হয়েছে।৮ই জুলাই বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের আলী আকবর মনুর পুত্র।
স্থানীয় সূত্র জানায়,গত কয়েকদিন আগে ইয়াবা পাচারের জন্য তৈয়ব আলী কক্সবাজারের টেকনাফে উদ্ধেশ্যে যান। সেখান থেকে অভিনব কৌশলে নিজের পেটের ভেতর করে ইয়াবা চালান নিয়ে আসে। এ সময় তার সঙ্গে আরও দুইজন ছিলেন। পরে তৈয়ব বাথরুম সাথে ইয়াবার প্যাকেটগুলো বের করলে কিছু প্যাকেট পেটের ভিতর থেকে যায়। পেট কিছু খালি হওয়াতে ভেতরে আরও ইয়াবা থেকে যায়, খালি পেটে কিছু খাদ্য খেয়ে বাকী প্যাকেটগুলো বের করতে চাইলে ইয়াবা পোটলাগুলো ফেঁটে বিষক্রিয়া হয়ে যায় বুধবার ভোর ৫টার দিকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় সেখানে বিকেলেই তার মৃত্যু হয়।পুলিশ বলছে, তৈয়বের সাথে যে দুইজন ছিল তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মৃত তৈয়ব আলী মাদক কারবারি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। বিষয়টি খুবই শঙ্কা মুলক পেটে বিষক্রিয়ার কারণে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। তবে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ গতরাত্রে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net